editor
প্রকাশিত: 11:01 AM, February 15, 2023
ডিএসএস ডেস্ক :: কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সোমবার (১৩) রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।
সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয়। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।
এক কানাডিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ‘ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে ছিল। আগুনে ভস্মীভূত হওয়ার আগে সেই গাড়ি থেকে চার যাত্রীকে বের করতে সক্ষম হয়েছিল। ’
‘ঘটনাস্থলেই পেছনের সিটে থাকা দুইজনকে মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে তাকেও মৃত ঘোষণা করা হয়’- ওই কর্মকর্তা যোগ করেন।
এদিকে দুর্ঘটনায় নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশ বলেছে- নিহতদের দুইজন ২০ বছর বয়সী। অন্যজনের বয়স ১৭। গাড়ির চালক একজন ২১ বছর বয়সী যুবক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ওপিপি সার্জেন্ট কেরি শ্মিট জানিয়েছেন, গাড়ির চার যাত্রীই বাংলাদেশের নাগরিক। তারা টরন্টোতে পড়ালেখা করছিলেন। আমরা দুর্ঘটনার কারণ জানতে কাজ করে যাচ্ছি।
এসএ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন