editor
প্রকাশিত: 6:07 PM, February 15, 2023
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আছর হযরত শাহজালাল রহ. মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়।
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পক্ষে তাহার পুত্র জাতীয় জনতা পার্টির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মাজার মসজিদে এমএজি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির সহ সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি প্রফেসর এম এ মুহিত, সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, দপ্তর সম্পাদক বাবু কিরণ দেবনাথ, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক এম এ রহিম, জাহিদ নুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি জনতা পার্টির জাতীয় কার্যালয় ঢাকাস্থ জনতা ভবনে নানা কর্মসূচির মধ্যেমে এম এ জি ওসমানীর মৃত্যু বার্ষিকী পালন করা হবে।
জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এম এ জি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে আমার পিতা এখনো এম এ জি ওসমানীর আদর্শে উজ্জীবীত হয়েই পার্টির হাল ধরে আছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আমি তিনির গুরুদায়িত্ব পালন করে যাচ্ছি। সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা এমএজি ওসমানী একজন সমর নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সমাজ পরিবর্তনের মাধ্যমে শোষিত মানুষের অধিকার আদায়ে এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগড়ায় পৌঁছে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন। তাই তিনি একটি গণনীতি ও সংবিধান তৈরির মাধ্যমে জাতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। দেশকার দেশকার জনতার জনতার, জনতার এই দেশ জনতাকে ফিরিয়ে দাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ জাতীর উন্নয়নে এগিয়ে আসি।
তিনি আরও বলেন দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও তেল গ্যাস, বিদ্যুৎ এর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় রাখতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন