editor
প্রকাশিত: 9:05 PM, February 15, 2023
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে ও এফআইভিডিবি সিলেটের সহযোগিতা বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে নগরীর জেল রোডস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিধিমালা-২০১৮ ও জাতীয় কর্মপরিকল্পনা (২০১৫-২০৩০) বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালকের শাহিনা আক্তার।
এফইআইভিডিবি’র সিইএমবি প্রকল্পের বিভাগের সমন্বয়কারী, জাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের কান্সিলর শাহানারা বেগম, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিইএমবি প্রকল্পের বিভাগীয় ব্যবাস্থাপক নজরুল ইসলাম মনজুর, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার।
সংলাপে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি মেম্বার, আইনজীবী, কাজী, ইমাম, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মকর্তা শিক্ষক, জেন্ডার প্রোমোটার, সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংলাপ অনুষ্ঠানে বাল্য বিবাহ বন্ধ ও প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
সংলাপে অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার বাল্য বিবাহ বন্ধ ও প্রতিরোধে বিভিন্ন প্রদক্ষেপের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কার্যক্রমকে বাস্তবায়ন করতে সর্বমহলকে স্ব স্ব অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করে কাজ করতে হবে। বাল্যবিবাহ শুধু একজন কিরোরী নারীর ক্ষতি নয়, সন্তান জন্ম দিতে গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টির ফলে পুরো পরিবার ক্ষতির সম্মুখীন হয়। সেইসব ক্ষতি থেকে রক্ষা পেতে বাল্য বিবাহ নির্মূল করতে হবে। বক্তারা বলেন, বাল্য বিবাহের বিরুদ্ধে সিলেট নগরীর সহ গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য, প্রজনন, পুষ্টি ও নারী শিক্ষার উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন