editor
প্রকাশিত: 10:30 PM, February 15, 2023
সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড এর সাবেক সভাপতি সরফরাজ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এক ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ এশা ওয়ার্ডের সাগরদিঘীরপাড়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিটু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজুর পরিচালনায় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম মানন। বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট কামাল হোসেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম ফেনু, খন্দকার মাহবুবুর রহমান ইউসুফ, মো. মখলিছ মিয়া, সাবেক আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সালেহ আহমদ গেদা, মোহাম্মদ আলী লাহিন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সদস্য কামাল আহমদ, মকবুল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আব্দুল হামিদ, প্রিন্স খান, বিপুল কর, হাবিব আহমদ, মানিক মিয়া, রুহুল আমিন মাসুক, জাবেদ আহমদ, দুলাল আহমদ তুহিন প্রমুখ। দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড এর সাবেক সভাপতি সরফরাজ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুস সাত্তার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান মিটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল মালিক সহ জাতীয়, স্থানীয় প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। পাশাপাশি তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং যে কোন আন্দোলন সংগ্রামে ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রয়াত সরফরাজ আহমদ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করার মাধ্যমে এই ওয়ার্ডকে তিনি যেভাবে রেখে গেছেন আমাদেরকে তার দেখানো পথে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন