editor
প্রকাশিত: 11:35 AM, February 16, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে ছয়টি রাশিয়ান ‘গোয়েন্দা’ বেলুন উড়তে দেখা গেছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
রাজধানীর সামরিক প্রশাসন বলেছে, বেলুনগুলো গোপন সরঞ্জাম বহন করে থাকতে পারে। এগুলো কখন কিয়েভের আকাশ সীমানা দিয়ে উড়েছিল তা কর্মকর্তারা নির্দিষ্ট করেননি।
সামরিক প্রশাসন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছে, পাওয়া তথ্য থেকে বিষয়টি স্পষ্ট যে, এগুলো বেলুন ছিল। এই বেলুন উড়ানোর উদ্দেশ্য সম্ভবত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা ও তা নিঃশেষ করা।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, একটি নতুন অভিযানে রাশিয়া এই বেলুন ব্যবহার করতে পারে। এদিকে কিয়েভের আকাশে বেলুনের খবরে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। রাশিয়া যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছে: ন্যাটো
সম্প্রতি ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেছেন, ইউক্রেন যাতে প্রয়োজনমতো অস্ত্র পায় তা ন্যাটোকে নিশ্চিত করতে হবে। পুতিন শান্তির প্রস্তুতি নিচ্ছেন না, বরং তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন।
ন্যাটোপ্রধান বলেন, আমরা কোনো লক্ষণ দেখছি না যে, পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যা দেখছি তা হলো বিপরীত। নতুন নতুন প্রতিরোধ, নতুন নতুন আক্রমণ দিয়ে তিনি যুদ্ধের আরও প্রস্তুতি নিচ্ছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন