editor

প্রকাশিত: 5:03 PM, February 16, 2023

দেশের স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান। মানুষের জীবনযাত্রার মান এখন অনেক উন্নত। গত কয়েক বছর ধরে বর্তমান সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের যাত্রা অব্যহত রেখেছে। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ যে ক্ষেত্রেই তাকাবেন, চোখে পড়বে এই সরকারের উন্নয়ন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দিশেই আমি সিলেট থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু করি। এই সিলেটকে একটা আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। বিরোধী দলের মেয়র থাকার পরও সিলেট শহরের ব্যাপক উন্নয়ন তা প্রধানমন্ত্রীর মানবদরদি মনের বহিঃপ্রকাশ। তিনি এই নগরীর আগামী প্রতিনিধি নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী কথা উল্লেখ করে বলেন, তিনি একজন করিৎকর্মা লোক। সুদূর লন্ডনে তিনি কাজ করে এসেছেন। সেখানে সব শ্রেণির মানুষের কাছে তিনি একজন সম্মানীত এবং কাজের মানুষ হিসেবে পরিচিত। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে সিলেট নগরীর সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। সব সুবিধা নিয়ে এই নগরীর মানুষ বসবাস করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এদেশের মানুষের সেবার সুযোগ দিবেন। আর আমরাও আমাদের এই পবিত্র নগরীকে আরো সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ।

তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও আনোয়ারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় প্রায় ৫ হাজার নারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী বলেন, বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করতে কাজ করে যাচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সেটা বাস্তবায়ন করবো। সিলেট নগরীর উন্নয়নে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু মানুষ কাঙ্খিত উন্নয়ন পায়নি। ইনশাআল্লাহ আপনাদের পবিত্র আমানত এবং আওয়ামীলীগের মনোনয়ন পেলে সিলেট নগরীর কাঙ্খিত উন্নয়ন সাধন করবো।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি সুজাত আলী রফিকের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, সহ-সভাপতি ড. আহমদ আল কবির, এডভোকেট রাজ উদ্দিন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, ইফতেখার হোসেন পিয়ার,জগলু চৌধুরী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি ডেইজি সারোয়ার,  কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র,জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া,মহানগর আওয়ামী লীগে সদস্য ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, , মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান আহমদ, জুমাদিন আহমদ, জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, মহানগর যুবলীগর সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা পরিষদের সদস্য সুসমা সুলতানা,জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন