editor
প্রকাশিত: 5:08 PM, February 16, 2023
যুক্তরাজ্য প্রবাসী ও রায়নগর সোনারপাড়া এলাকার কৃতী সন্তান ফয়েজ আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনের মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিলেট মহানগর যুবলীগ জুটি ‘বনাম’ নজরুল জুটি।
১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব সায়েম এর সভাপতিত্বে ও সাংবাদিক আতিকুর রহমান নগরীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এটা প্রশংসারযোগ্য একটি মহৎ কাজ। আওয়ামী লীগ সরকার সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থানে নিয়ে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি ইনশাআল্লাহ তরুণদেরকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে স্মার্ট সিলেট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ১ম ফয়েজ আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পৃষ্টপোষক ফয়েজ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট অত্র এলাকার মুরব্বী রফিকুর রহমান লজু, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর কোচ শিব্বির আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। ব্যাডমিন্টন রেফারী মিনহজ আহমদ এর পরিচালনায় খেলায় নজরুল জুটি বিজয়ী হয়। রানার্স আপ অর্জন করে সিলেট মহানগর যুবলীগ জুটি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন