editor
প্রকাশিত: 7:13 PM, February 16, 2023
পবিত্র শব-ই মিরাজ উপলক্ষে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।
(১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহজালাল উপশহরস্থ মারকাজুত তালিম মাদরাসায় এই পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। এসময় ডা. শিপলু বলেন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনায় ইহকালীন ও পরকালীন মুক্তির পথ। সবাইকে ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সদস্য ক্বারী আবু বক্কর, এম রশিদ আহমদ, রফিকুল ইসলাম, ইমন আহমদ, রোহান আহমদ, উজ্জল আহমদ, বুরহান উদ্দিন, আলাউদ্দিন, কয়েছ, ইসলাম উদ্দিন, বাহা উদ্দিন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন