editor

প্রকাশিত: 12:55 PM, February 18, 2023

সিলেটে ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে আ. লীগ-বিএনপি

সিলেটে ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে আ. লীগ-বিএনপি

ডিএসএস ডেস্ক :: দুই সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ শনিবার কাছাকাছি সময়ে মাত্র আধা কিলোমিটার দূরত্বে কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন দল দুটির নেতা-কর্মীরা। এ নিয়ে জনমনে উদ্বেগ আছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন আওয়ামী লীগও শান্তি সমাবেশ আহ্বান করে। বিএনপির সমাবেশ রেজিস্ট্রারি মাঠে আর আওয়ামী লীগের সমাবেশ চৌহাট্টায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার মহানগর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি রয়েছে। বেলা ২টায় চৌহাট্টা এলাকা থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা। আর বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে রয়েছে মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি।

বিএনপি নেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ ১০ দফা দাবি বাস্তবায়নে দেশের ১১টি মহানগরে আজ পদযাত্রা কর্মসূচি রয়েছে বিএনপি। সিলেট নগরীর চৌহাট্টা এলাকাস্থ আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মহানগর বিএনপির পদযাত্রা শুরু হবে। তবে নির্ধারিত সময় ২টা থাকলেও পদযাত্রা শুরু হতে আরও কিছু সময় বিলম্ব হবে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পদযাত্রাটি চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট এলাকা হয়ে কিনব্রিজ পাড়ি দিয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হবে। পদযাত্রার শেষে সংক্ষিপ্ত সমাবেশ হবে।

পদযাত্রা কর্মসূচি সম্পর্কে নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ‘পদযাত্রা কর্মসূচি সফলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজার হাজার মানুষ এতে যোগ দেবেন।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বিএনপি কর্মসূচির দেখাদেখি আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে।’

এদিকে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির’ প্রতিবাদে আজ বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ। বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে শুরু হবে এই কর্মসূচি। এতে নগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখবেন।

কর্মসূচি সম্পর্কে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি গোষ্ঠীর অপরাজনীতির বিরুদ্ধে এই মানববন্ধন হবে। এতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।’

তিনি বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতি করি না। আমাদের রাজনীতি শান্তিপূর্ণ। আমাদের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে শেষ হবে। তবে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর