editor

প্রকাশিত: 4:53 PM, February 18, 2023

সিসিক নির্বাচন: যতই এগিয়ে আসছে ততই বাড়ছে স্থানীয় আ. লীগে উত্তাপ

সিসিক নির্বাচন: যতই এগিয়ে আসছে ততই বাড়ছে স্থানীয় আ. লীগে উত্তাপ

ডিএসএস ডেস্ক :: ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের মাঝামাঝি পঞ্চমবারের মতো সিটি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের সিসিক নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্থানীয় আওয়ামী লীগে বাড়ছে উত্তাপ।

ইতোমধ্যে ক্ষমতাসীন দলের হাইকমান্ডের ‘গ্রিন সিগন্যালে’ যুক্তরাজ্য থেকে ছুটে এসে সিলেট চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি দিয়েছেন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা। তার পক্ষে সিলেটে একটি অনুষ্ঠানের বক্তব্যও রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।

এদিকে, আনোয়ারুজ্জামানের প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ। বহমান এ উত্তাপের মাঝেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিসিক মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই রেশ শেষ হতে না হতে এবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দিলেন সিসিক মেয়র পদে লড়াইয়ের ঘোষণা।

জানা যায়, গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বর্ধিত এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে জাকির হোসেন জুমার নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন- ‘ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। একটি স্মার্ট মহানগর গড়তে চাই। স্মার্ট মহানগরের সব সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে চাই।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য আবদুল আজিম ও খলিল আহমদ, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত প্রমুখ।

এ বিষয়ে অধ্যাপক জাকির হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বলেন, ‘গত সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। তবে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কাজ করেছি এবং নগরবাসীর সুখ-দুঃখে সব সময়ই ছিলাম- আছি। বন্যা ও করোনার সময়ও নগরে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালিয়েছি। এবারও নির্বাচনে অংশ নিতে আগ্রহী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন না দেন তবে যাকে দিবেন তার পক্ষেও আগামী নির্বাচনে কাজ করবো।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রকাশ্যে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর