editor
প্রকাশিত: 6:16 PM, February 18, 2023

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের যেকোন যৌক্তিত আন্দোলনে সরকারের সহমত রয়েছে। সরকার পরিবহণ শ্রমিকদের লাইসেন্স ও স্মার্টকার্ড প্রাপ্তিতে সহজতর করতে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিটিউনিটি সেন্টারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর আওতাভুক্ত সকল চালক ও শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহণ আইন- ২০১৮ এর বান্তবায়ন সংক্রান্ত বিষয় সহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে সকল উপ-পরিষদ ও উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নির্বাহী সদস্য মো. আজাদ মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর কার্যকরি সদস্য সুন্দর আলী, সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কোষাধ্যক্ষ মামুন রশিদ, দপ্তর সম্পাদক কাওছার প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন