editor

প্রকাশিত: 11:37 AM, February 19, 2023

কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস

কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস

ডিএসএস ডেস্ক :: আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে বহু মানুষ ভুগছেন জ্বর, সর্দি, কাশিতে। আর তাতেই কলকাতায় চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। জ্বর, সর্দি, কাশির জেরে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। কলকাতায় পরিস্থিতি এতটাই জটিল যে, শিশু হাসপাতালের অধিকাংশ আসন ভর্তি অসুস্থ শিশুতে।পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (পিকু) শয্যারও আকাল দেখা দিয়েছে। লাইফ সাপোর্টে রাখতে হচ্ছে শিশুদের। ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

কলকাতায় অ্যাডিনো ভাইরাস সংক্রমণের এখন যে পরিস্থিতি, তা বেশ উদ্বেগজনক বলেই মনে করছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ভাইরাসের প্রকোপ বাড়ার কথা মাথায় রেখে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের সব জেলার হাসপাতাল, মেডিকেল কলেজের কর্তা ও শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

চিকিৎসকরা জানাচ্ছেন, জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি থাকা শিশুদের মধ্যে শতকরা ৯০ জনেরই শ্বাসযন্ত্রে সংক্রমণ (রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন) দেখা যাচ্ছে। যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। আবার তাদের মধ্যে বেশিরভাগ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত।

চিকিৎসকদের দাবি, ২০১৮-১৯ সালের পরে এই ভাইরাস নতুন করে ফিরে এসেছে। এবারের ভয়াবহতা বছর তিনেক আগের পরিস্থিতিকেও ছাপিয়ে গেছে। তার অন্য কারণ মনে করা হচ্ছে, করোনার কারণে ঘরবন্দি শিশুরা দীর্ঘ সময়ে মেলামেশা থেকে বিচ্ছিন্ন থাকা এবং এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিভাগের অধ্যাপক দিব্যেন্দু রায় চৌধুরীর অভিমত, সবার যে ভাইরাস পরীক্ষা হচ্ছে, তেমনটা নয়। তবে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ বেশি।

কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি ১০ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। সেখানকার শিশুরোগ চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেছেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শিশুরা আসছে। তবে দুবছরের কম বয়সী শিশুদের সমস্যা বেশি। কাউকে কাউকে লাইফ সাপোর্টে রাখতে হচ্ছে।

তবে শুধু শিশুরা নয়, চিকিৎসকেরা জানাচ্ছেন, বাদ যাচ্ছেন না বয়স্কেরাও। বড়দের শ্বাসনালির উপরিভাগ বেশি সংক্রমিত হচ্ছে। তারা হালকা জ্বর এবং দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন। রাত হলেই কাশি বাড়ছে।

চিকিৎসক অনির্বাণ দলুই জানাচ্ছেন, আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ভাইরাসের প্রকোপ বাড়চ্ছে। তার মতে, মাস্ক পরা বন্ধ, স্কুল-কলেজও খুলে গেছে। তাই আবহাওয়া পরিবর্তনে অল্পেই কাবু হচ্ছেন শিশুরা।

শিশুরোগ বিশেজ্ঞ অগ্নিমিতা সরকারের কথায়, শিশু অসুস্থ হলে, শ্বাসের গতি পর্যবেক্ষণে রাখতে হবে। পাতলা পায়খানা ও প্রস্রাব হচ্ছে কি না, দেখতে হবে। সবাই যে ভাইরাসের কবলে পড়েছে তা নয়, তবে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ বেড়েছে।

তিনি আরও বলেন, শিশুদের যদি জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে তা ভালো না হওয়া পর্যন্ত তাকে স্কুলে পাঠানো যাবে না। কেননা, এতে স্কুলেও ছড়াবে। বড়রা যদি সর্দি-কাশিতে আক্রান্ত হন, তাহলে তারা নিজেরা শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাদের পাশে মাস্ক পরে থাকতে হবে। এক বা দুবছরের বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তার ঠিকমতো খাওয়া-দাওয়া করছে কিনা, নেতিয়ে পড়ছে কিনা, তাদের প্রস্রাব, পায়খানা নিয়মিত হচ্ছে কিনা। এসবে কোনো অস্বাভাবিকতা থাকলে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে