editor

প্রকাশিত: 8:04 PM, February 19, 2023

ছবিতে ফুটে উঠেছে সুফিজমের নানা নিদর্শন: আরিফুল হক চৌধুরী

ছবিতে ফুটে উঠেছে সুফিজমের নানা নিদর্শন: আরিফুল হক চৌধুরী

তিন দিনব্যাপী ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের মধ্যে সুফিজমের মূল গোড়াপত্তন সিলেট থেকে শুরু হয়েছে। সুফিজমের উপর যে প্রদর্শনী আয়োজন করা হয়েছে সেখানে সুফিজমের নানা নিদর্শন ফুটে উঠেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে এবং এবং সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয় এ প্রদর্শনী।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধু ছবি তুললেই হয় না, ছবিকে কথা বলতে হয়। ছবির মাধ্যমে যা তুলে ধরার চেষ্টা করা হয় তা যেন সঠিকভাবে উপস্থাপন করা হয়। প্রতিটি ছবিতে যেন আর্ট থাকে।

এসময় মেয়র প্রদর্শনী আয়োজনের জন্য দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ও সিলেট ফটোগ্রাফিক সোসাইটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সিলেটে এধরনের আয়োজনে র্সবাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কাস্টম ও ভ্যাট এক্সাইজের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা আয়োজক কমিটির স্যালুন চেয়ারম্যান শোয়েব ফারুকী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আ.ন.ম জিয়া রহমান।

সিলেট ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য ইফতেখার মনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্রী কে ইউ মাসুদ, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রচার সম্পাদক শেখ নাসির, উপদেষ্টা সাইফুল ইসলাম, আজীবন সদস্য মোহাম্মদ রিমন, মোহাম্মদ এখলাছ প্রমুুখ।

অনুষ্ঠানের আগে ছবি প্রদর্শনী ঘুরে দেখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অতিথিরা।

এর আগে ছবি প্রদর্শনী ঘুরে দেখেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.), ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ প্রফেসর ড. অমিত দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান কাযী মো. সাইফুল আচফিয়াসহ অতিথিরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন