editor
প্রকাশিত: 8:09 PM, February 19, 2023
আল কোরআন শিক্ষা পরিষদ পরিচালিত প্রধান কিরাআত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইয়াহইয়া এর সভাপতিত্বে ও শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুকিত, আখতার হোসেন, মাওলানা আতাউর রহমান বঙ্গী, মাওলানা কারী আারিফ বিল্লাহ আমীর, ইয়ামিন আহমদ চৌধুরী, শিক্ষক হাফিজ এহসানুল হক প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান কেন্দ্রের সমাপনী পরীক্ষায় জামাতে সনদ (ছাত্রী) এর ১ম হয়েছে তানজিবা মাহজাবিন, ২য় মাহফুজা রহমান বুশরা, ৩য় সুমাইয়া হুসাইন চৌধুরী, জামাতে সনদ (ছাত্র) ১ম হয়েছে শাব্বির আহমদ, ২য় ইকবাল আহমদ ও ৩য় হয়েছে ইজহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জাতির সর্বোত্তম শিক্ষা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন শিক্ষা গ্রহণ করলে মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তি অর্জন সহ মনে প্রশান্তি আসে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের পাশাপাশি আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ জীবন গঠন করতে ইসলামিক শিক্ষার বিকল্প নেই। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র বাংলাদেশ কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রসংশনীয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন