editor
প্রকাশিত: 11:23 AM, February 20, 2023

(প্রতীকী ছবি)
ডিএসএস ডেস্ক :: সিলেটের জালালাবাদ থানার কুচারপাড়ায় এক নওমুসলিম যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুচারপাড়া গ্রামের রশিদ মোল্লার গ্যারেজের পাশে একটি টিনশেড বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান (৩৫) নামের ওই নওমুসলিম যুবক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দত্তগ্রামের সুনিল রায়ের ছেলে। মুসলিম হবার আগে আব্দুর রহমানের নাম ছিলো সুবল রায়। তিনি পেশায় একজন রিকশাচালক। সম্প্রতি তিনি ও তার ভাই ইমাম উদ্দিন (আগের নাম উজ্জল রায়) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জালালাবাদ থানার এসআই পিযুষ কান্তি দাসের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস জানান, নওমুসলিম আব্দুর রহমান কুচারপাড়া গ্রামের রশিদ মোল্লার গ্যারেজের পাশের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন এবং আব্দুর রহমান রিকশা চালাতেন। প্রতিদিনের ন্যায় গত ১৫ ফেব্রুয়ারি তিনি রিকশা চালিয়ে নিজের ভাড়া বাসায় এসে রাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু এরপর থেকে তার ঘরের দরজা বন্ধ থাকায় গ্যারেজের মালিকসহ প্রতিবেশিরা রবিবার দুপুরে আব্দুর রহমানের দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ভাই ইমাম উদ্দিনকে খবর দেন।
ইমাদ এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে জালালাবাদ থানাপুলিশকে বিষয়টি অবগত করলে রবিবার বেলা ২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ গিয়ে বিছানায় আব্দুর রহমানের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন পায় পুলিশ। এছাড়া জিহবা দাঁত দিয়া চেপে ধরাবস্থায় ছিলো।
পরে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
পুলিশ বলছে- ১৫ ফেব্রুয়ারি রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত যে কোনো সময় অজ্ঞাত কারণে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর