editor
প্রকাশিত: 9:39 PM, February 20, 2023
আর্তমানবতার সেবায় যুবকদের রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী আলুতল এলাকার মাইজভাণ্ডারী খানকা শরীফ প্রাঙ্গণে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় এবং মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় আয়োজন করা হয় এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এদিকে সিলেটে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে মতবিনিময় সভা ‘সানডে ইনভাইটেড টক’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে হোটেল সুপ্রিমের কনফারেন্স হলে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা আলোচনায় অংশ নেন।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী করতে কাজ করছি আমরা।
অনলাইনে প্লাটফর্মে বৃত্তি পরীক্ষা আয়োজন করবো। শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহারে উৎসাহিত হবেন। আমরা চাই, শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে জীবনের উৎকর্ষ সাধন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখুক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন