editor
প্রকাশিত: 8:47 PM, February 21, 2023

কবি ও প্রাবন্ধিক শাহীন আহমদ বিরচিত “মানব সভ্যতার বিদায় ঘন্টা” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শাবিপ্রবি’র সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেছেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। একটি ভালো বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুবাসিত করতে হলে জ্ঞানার্জন করতে হবে। আর জ্ঞানার্জন করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। একটি ভালো বই-ই হচ্ছে মনের খোরাক যোগানোর অন্যতম উপায়। পৃথিবীর যাবতীয় জ্ঞানের কথা যেন বইয়ের মাঝে লুকিয়ে আছে। তাই জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হলে সবাইকে বই পড়তেই হবে।
তিনি আরো বলেন, বই পড়ার গুরুত্ব অপরিসীম। ‘সু শিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’। সুশিক্ষায় শিক্ষিত হতে হলে মানুষকে বই পড়তে হবে। একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষ তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে পারে। কারণ প্রকৃত শিক্ষা অর্জিত হয় বই পড়ার মাধ্যমে। বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান আহরণের পাশাপাশি তার চিন্তাশক্তি, যুক্তি, বুদ্ধির জাগরণ ঘটে, যা একজন স্বশিক্ষিত মানুষের জন্য অপরিহার্য।
তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়রি) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জসিম বুক হাউস সাহিত্য পরিষদ এর আয়োজনে কবি ও প্রাবন্ধিক শাহীন আহমদ বিরচিত “মানব সভ্যতার বিদায় ঘন্টা” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সার্জন টিভির সভাপতি জুবের আহমদ সার্জন এর সভাপতিত্বে ও প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ এবং কবি মাছুমা টফি একার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগী প্রধান অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী, জগন্ননাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, মদন মেহান কলেজের সহকারি অধ্যাপক জেবা আমাতুল হান্না, সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর কবি নাজনীন আক্তার কণা, বিসিআইসি অপারেশনের প্রাক্তণ মহাব্যবস্থাপক ড. মুহাম্মদ রবিউল আলম, কবি ও সাহিত্য সমালোচক জয় জাহাজী, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউস এর প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার ছাদিক হুসাইন, কবি মনোয়ার পারভেজ, ডাঃ ও শিশুসাহিত্যিক আব্দুল মজিদ, কবি ও সাংবাদিক জালাল জয়, বিকেবি সাবেক ম্যানেজার জগলুল হক,কবি ও গীতিকার শাহিনা জালালী পিয়ারা, কবি হেনা আহমদ, কবি ও গীতিকার সাজিদুর রহমান, কবি ও ব্যাংকার অসীম চন্দ্র পাল, কবি সুমন খান, গীতিকার তুহিন আহমদ, কবি ও গীতিকার বাহা উদ্দিন বাহা, সুজাত আহমদ, কয়েছ আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।
শেষে বইটির প্রকাশক জসিম বুক হাউস এর সত্ত্বাধিকারী মো জসিম উদ্দিন এবং বইটির লেখক কবি ও প্রাবন্ধিক শাহীন আহমদকে সার্জন টিভির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন