editor
প্রকাশিত: 8:53 PM, February 21, 2023
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন বিজয় বাংলা-র আয়োজনে ও মিঠু তালুকদারের সভাপতিত্বে ভাষা সৈনিক সম্মাননা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌাকার মনোনযন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যে জাতি তাদের নিজেদের ভাষাকে প্রতিষ্টার জন্য প্রাণ দিয়েছে। এই ভাষার জন্য সালাম রফিক জব্বার সহ নাম না জানা আমাদের অনেক ভাইয়েরা প্রাণ দিয়েছেন। তিনি একুশের গানের রচয়িতা প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী স্মরণ করে বলেন তিনি আমাদের জন্য যে ভাষার গান রচনা করে গেছেন তা আমার প্রতি বছর প্রভাত ফেরিতে গাই। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে সোভাগ্যবান মনে করেন জানিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাদের কারণে আমরা একটি লাল সবুজের দেশ পেয়েছি। তাদের আমরা সব সময় শ্রদ্ধা করি। তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পর জননেত্রী শেখ হাসিনাকে ৩২ নাম্বারের বাড়িতে ঢুকতে দেই নাই। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো সেই মোস্তাকরাই বঙ্গবন্ধু হত্যার তিন মাসের মাথায় সেনা প্রধান বানিয়েছিলো। সেই জেনারেল জিয়া ও এরশাদের মতো এখনো দেশ বিরোধীরা এখনো সক্রিয় আছে, তারা পাকিস্তানী ভাব ধারায় দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের চেষ্টা কখনোই সফল হবে না।
তিনি (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের মুরারিচাঁদ কলেজের হোস্টেল প্রাঙ্গণে বিজয় বাংলার আয়োজনে ভাষা সৈনিক সম্মাননা, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জন ভাষা সৈনিক ও ২১ জন মুক্তিযোদ্ধা।
মনোজ কাপালী মিন্টু ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল ইসলাম পরিচালনায়
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সিলেট জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক এলাহী, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ ছানাওর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা রজনী দাশ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুর রহমান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মো: কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা মো: শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন চন্দ, ভাষা সৈনিক মো: আব্দুল আজিজে পক্ষে সুমনা আজিজ, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়, বীর মুক্তিযোদ্ধা গেদু রায় দাস, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাশ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম ফায়সল, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, মোঃ এজাজ আহমদ, এনি সরকার, মোঃ শাহরীয়ার সাদ্ বিশ্বাস, আম্বিয়া বেগম, মোঃ তাজু মিয়া, মোঃ মুজিবুর রহমান, মোঃ আমিনুর রশিদ, মোঃ আলম মিয়া, অভিমান্য দাশ, বিশ্বজিৎ কুমার দেব, সঞ্জিত কুমার দেব, মোঃ এনামুল মিয়া, ডিপজন পাত্র। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন দিলাল আহমদ। গীতা পাঠ করেন সোহাগ দাশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন