editor
প্রকাশিত: 8:15 PM, February 22, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নতি হয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখার পাশাপাশি শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও শান্তির সমাজ গঠন করে দিতে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সবাইকে সরকারের পাশাপাশি খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পূর্ব চান্দশীর কাপন-বিদায় সুলপানি গ্রাম সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ২৬তম টি-২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
ফাইনাল খেলায় মানিক মিয়া ক্রিকেট ক্লাব (ভোগশাইল) ৬ রানের ব্যবধানে পুষ্পকলি স্পোর্টিং ক্লাব (চান্দশীরকাপন)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মানিক মিয়া ক্রিকেট ক্লাবের সাকিব আহমদ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের আমির হামজা রুকেল এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী হন একই ক্লাবের বাপ্পী আহমদ।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী ও টুর্ণামেন্টের প্রথম পুরস্কার দাতা মাহবুব মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, সৌদি আরব প্রবাসী ও টুর্ণামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ ছোরাব আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন