editor
প্রকাশিত: 9:07 PM, October 26, 2021
সিলেটে জ্বলানি তেল সংকট প্রকোট আকার ধারণ করছে। তেল সংকটের কারণে দিনে দিনে স্থবির হয়ে পড়ছে এর সাথে জড়িত বিভিন্ন খাতের মানুষের জীবনযাত্রা। এই সংকটের জন্য সংশ্লিষ্টরা রেলের ওয়াগন সংকটকে দায়ী করছেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে জ্বালানি তেল উৎপাদন বন্ধ থাকার কারণে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বলে বক্তারা অভিযোগ করেছেন। তারা আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা সমাধান না করলে আন্দোলনে যাবার হুশিয়ারি দিয়েছেন।
গতকাল ২৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেশন হলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার জরুরী সভায় এই হুশিয়ারী দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন, খান মো: ফরিদ উদ্দিন, নুরুল ওয়াছেহ আলতাফী, হুমায়ুন আহমেদ, সায়েম আহমেদ, জুবের আহমেদ চৌধুরী খোকন, ব্যারিষ্টার রিয়াশাদ আজিম হক আদনান, সিরাজুল হোসেন আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, এনামুল হক রুবেল, রিয়াদ উদ্দিন, মনিরুল ইসলাম, আখতার ফারুক লিটন, লোকমান আহমদ মাছুম, আফজাল আহমদ, আব্দুল কুদ্দুস তালুকদার, আব্দুল মুমিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম, ইউনুস আলী, নাদিম রহমান, জহির উদ্দিন মো. বাবর, মশিউর রহমান চঞ্চল, মো. ছানাওয়ার আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে প্রতিদিন প্রায় ১০ লক্ষ লিটার জ¦ালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে বর্তমানে সরবরাহ আছে মাত্র ১ থেকে সোয়া ১ লক্ষ লিটারের মতো। বর্তমানে যে তেল সরবরাহ হচ্ছে তা সিলেটের চারটি ডিপোর মধ্যে ভাগ করে নিতে হয়। এর জন্য কোন কোম্পানীই তাদের গ্রাহকের চাহিদা পূরণ করতে পারেন না। সিলেটের জ¦ালানী তেল ব্যবসায়ীরা মনে করেন দেশে তেল সংকট না থাকা সত্বেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্ত করা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হচ্ছে। সভায় পদ্মা, মেঘনা, যমুনা কোম্পানীর জেলা বিপণন কর্মকর্তাদের অদক্ষতাকে দায়ী করে অবিলম্বে তাদের অপসারণ দাবী করা হয়। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর