editor
প্রকাশিত: 1:11 PM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্ব রেকিং এর সেরা একশত বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেকই আমেরিকায় অবস্হিত। আর এই সব সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে মেধা দিয়ে জায়গা করে নিচ্ছে এশিয়ান শিক্ষার্থীরা। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ও পিছিয়ে নেই। তারা ও মেধা দিয়ে জায়গা করে নিচ্ছে বিশ্বের এই সকল সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে। সাধারণত এই সকল সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে লেখা পড়া করা খুবই ব্যায় বহুল যা সাধারণত এসিয়ার নাগরিকদের পক্ষে ছেলে মেয়েদেরকে ভর্তী করা অনেক কঠিন কাজ । সেই কঠিন কাজ গুলোকে সহজ করে দিচ্ছেন তাঁদেরই মেধাবী সন্তানেরা। এ রকম একটি দৃষ্টান্ত স্হাপন করেছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী নাজিফা আনজুম। সে বিশ্ব রেকিং এর ২৪ তম স্হানে থাকা আমেরিকার অন্যতম বিশ্ববিদ্যালয় “নিউইয়র্ক ইউনিভার্সিটি” থেকে বাৎসরিক প্রায় ৮০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ৯০ লক্ষের কাছাকাছি যা ৪ বৎসরের কোর্সে ৩কোটি ৬০ লক্ষ টাকার ফুল ফ্রি স্কলারশিপ অফার নিয়ে ভর্তীর সুযোগ পেয়েছে।
উল্লেখ্য নাজিফা ২০১৯ সালে তার পিতা মাতার সাথে স্বপরিবারে বসবাসের জন্য আমেরিকায় আসে এবং নিউইয়র্ক সিটির অন্যতম সেরা হাই স্কুল ম্যানহাটন সেন্টার ফর সাইন্স এন্ড মেথমেটিক্স স্কুলে ভর্তীর সুযোগ পায় এবং দ্বাদশ শ্রেনিতে সে ইর্ষনীয় ফলাফল করে যা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নজর কাঁড়ে এবং পুরুস্কার স্বরুপ এই স্কলারশিপ পেয়ে যায় যা অনেকটা কঠিন ও দূর্লভ ছিল আমেরিকায় আসা একজন নতুন শিক্ষার্থীর জন্য ।
বিশ্ব রেকিং এর ২৪ তম স্হানে থাকা যুক্তরাষ্ট্রের “নিউইয়র্ক ইউনিভার্সিটির “ সুন্দর ক্যাম্পাস । এখানে আর ও উল্লেখ্য যে নাজিফা আনজুম এর আগে দেশে থাকাকালীন সময়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ছাত্রী ছিলো। সে অস্টম শ্রেনী ও নবম শ্রেনীতে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ও পড়া লেখা করেছে । সে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকায় রিচার্স সম্পন্ন করেছে সে গুলি হলো “Space (mohakash) research at the American Museum of natural history” , National academy of physicians and future medical leaders award , School advanced science research program .
নাজিফা আনজুম ডাচ্ বাংলা ব্যাংকের সাবেক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হোটেল গ্রান্ড ভিউ সিলেটের পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আব্দুল ওহাব জোয়ারদার ও ক্যান্টনম্যান্ট বোর্ড হাই স্কুলের সাবেক শিক্ষিকা ফয়জিয়া জাহানের মেজ মেয়ে ।
উল্লেখ্য তাদের বড় মেয়ে ও একই ভাবে ২ কোটি ৫০ লক্ষ টাকার ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আমেরিকার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ফোর্ডহাম ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স নিয়ে গ্রেজুয়েশন শেষ করছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন