editor
প্রকাশিত: 6:02 PM, February 25, 2023
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ, জাতি, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের হাসান মার্কেটের ব্যবসায়ীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্রদের কল্যাণ, সমাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে এ মার্কেটের অবদান রয়েছে। বিশেষ করে মহামারী করোনাকালী সময়ে সচেতনতা মূলক প্রদক্ষেপ সহ অসংখ্য সেবমূলক কার্যক্রম প্রশংসনীয়।
তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ, তারা অর্থনীতির চাকা সচল রাখতে পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রাখছেন তিনি ঐতিহ্যবাহী হাসান মার্কেটের মত নগরীর অন্যান্য মার্কেটগুলোর ব্যবসায়ীবৃন্দ দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩-২৫ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালেক্টরেট জামে মসজিদ সিলেটের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান। বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, হকার্স মাকেটের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সুবহান, আল ফালাহ মার্কেটের সভাপতি হাফিজুর রহমান।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান মার্কেটের ব্যবসায়ী লিটু দেব, জাকারিয়া আহমদ ও জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, মোঃ রফিকুল হক, মোঃ আব্দুল খালিক, আজমল হোসেন চৌধুরী, জুবায়ের আহমদ, মোঃ শাহাব উদ্দিন, মোঃ শাহ আলম, ব্যবসায়ী আব্দুল মালিক মিলাদ, মোঃ নাছির খান, কামাল আহমদ, হাসান মার্কেট মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী, মুজিব আহমদ, সুমন বাপ্পি, প্রণয় বিশ্বাস, ইমন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক।
অভিষেক অনুষ্ঠানে অভিসিক্ত হন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি- হাজী মোঃ রইছ আলী, সহ-সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল ও মোঃ আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, নুরুল ইসলাম, দুলাল মৃধা, রিন্টু চক্রবর্তী, বরকত মিয়া ও মাহবুব আলম।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন