editor
প্রকাশিত: 6:07 PM, February 25, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রাণীসম্পদ ও ডেনরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় খামারে পালিত পশু-পাখি নিয়ে আসেন খামারীরা।
দুপুরে মেলার ষ্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে সময়পযোগি পদক্ষেপ গ্রহন করছে সরকার। খামারী ও নতুন-নতুন উদ্যোক্তা তৈরীতে সরকারের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হচ্ছে। মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পুরন করতে খামারীরা উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। এ ক্ষেত্রে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে।
ইউএনও নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ইমাম আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া।
সভা শেষে মেলায় প্রদর্শিত গরু, ছাগল ও পাখি ক্যাটাগরিতে ৯জন খামারীকে পুরস্কৃত করা হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন