editor
প্রকাশিত: 12:11 PM, February 26, 2023

জাফলং সেতু
ডিএসএস ডেস্ক :: সিলেটের জাফলং পাথর কোয়ারি ইসিএ তথা ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াভুক্ত এলাকা। ফরে সেখানে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু একটি মহল সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে চলেছে। জাফলংয়ে পিয়াইন নদীতে ওপরে থাকা জাফলং সেতুর নিচ থেকেও ক্রমাগত উত্তোলন করা হচ্ছে বালু ও পাথর। এতে সেতুর পাইলিং বেরিয়ে পড়েছে। ফলে বড় ঝুঁকির মধ্যে পড়েছে জাফলং সেতু।
ভারতের মেঘালয়ের পাহাড় বয়ে আসা পিয়াইন নদীতে সিলেটের জাফলং খেয়াঘাট এলাকায় এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সিলেট জেলা শহরের সাথে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের দূরত্ব কমিয়ে যোগাযোগ সহজতর করাই ছিল সেতুটি নির্মাণের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের ১৪ এপ্রিল তথা বাংলা নববর্ষের প্রথমদিনে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় সেতুটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ সেতুর উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, জাফলং সেতু উদ্বোধনের ফলে সিলেট জেলা সদরের সাথে জাফলংয়ের সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি উত্তর সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগ সহজতর হয়েছে। যোগাযোগ ও পর্যটন সম্ভাবনার উন্নয়ন ব্যবস্থাপনায়ও নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এখন সেতুটি ঝুঁকিতে পড়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা কাজ করছে।
জানা গেছে, সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় প্রকল্প ছিলো জাফলং সেতু নির্মাণ। দীর্ঘ প্রতীক্ষার পর সেতুটি পূর্ণাঙ্গরূপ পেলেও মাত্র চার বছরের মাথায় ঝুঁকিতে পড়েছে জনগুরুত্বপূর্ণ সেতুটি। যে কোন মুহূর্তে সেতুটির বড় ধরনের ক্ষতি সাধিত হতে পারে বলে ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
সেতুর নিচ থেকে অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে সেতুর ২টি পিলার ছাড়া সবকটি পিলারের পাইলিং ৩০ হতে ৩৫ ফিট পর্যন্ত ভূগর্ভ হতে বেরিয়ে পড়েছে। বোমা মেশিনসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে অব্যাহতভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে।
সেতুর উপর হালকা যান চলাচলে এখন মাত্রাতিরিক্ত ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে। সেতুটি ভেঙে পড়ে কিনা, এমন শঙ্কাও আছে স্থানীয়দের মধ্যে।
তবে রহস্যজনক কারণে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। এ প্রসঙ্গে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ‘জাফলং সেতুর নিচে পাথর উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। পাথর ও বালু উত্তোলনের খবর পেলেই পুলিশ পাঠানো হচ্ছে।’
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু হচ্ছে জাফলং। এটি ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ বাড়বে।’ সেতুটি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেবেন বলে জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকেও বিষয়টি অবহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর