editor
প্রকাশিত: 4:37 PM, February 26, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেছেন, শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের কোন বৈষম্য থাকা ঠিক নয়। একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র শিক্ষিত জাতি সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় নারীদের প্রাধান্য দিতে হবে। তবেই আমরা সুশিক্ষিত, নৈতিকতাবোধ সম্মত মানুষ পাব।
তিনি শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের পাকশাইল মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে শিক্ষার প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এক্ষেত্রে অভিভাবক সমাজকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান। তিনি প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার উন্নয়নে পাকশাইল মহিলা মাদ্রাসা ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুয়ীদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন কদর, পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন বায়েছ, এম মন্তাজিম আলী কলেজের প্রিন্সিপাল আসুক উদ্দিন, ইউনিভার্সিটি অব রহাস্পটন ইউকের সিনিয়র লেকচারার ড. আরিফ মাহমুদ, ইঞ্জিনিয়ার ফখর উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা আজম খান।
তরুণ সমাজকর্মী আবু আহমেদ উবায়দার পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ইসমাইল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী রেজিস্টার ডা. মোহাম্মদ ফজলুল হক সোহেল।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুয়ীদ বলেন, নারী শিক্ষার উন্নয়নের লক্ষে ২০১৮ সালে ভুমিদাতা সমাজসেবী আব্দুল মান্নান ও আব্দুস সালামের বদান্যতায় আমরা তিন তলা বিশিষ্ট পাকশাইল মহিলা মাদ্রাসার কার্যক্রম শুরু করেছিলাম। ইনশাআল্লাহ মাদ্রাসাটিকে সমৃদ্ধ করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে তিনি এলাকার সচেতন নাগরিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকশাইল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সমাজসেবী সাইবুর রহমান বলাই, মইনুল ইসলাম, খয়রুল ইসলাম, মাদ্রাসার শিক্ষিকা তাহমিনা মুন্নী, মীনা আক্তার, রুনা আক্তার প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বার্ষিক পরীক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুয়ীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন