editor
প্রকাশিত: 4:47 PM, February 26, 2023
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ক্রীড়া প্রতিযোগীতা শিক্ষার একটি অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই এ ব্যাপারে অবিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে । তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি । ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
তিনি (২৬ ফেব্রুয়ারি) রোববার সকাল ১১টায় দক্ষিণ সুরমাস্থ পাঠানপাড়া জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: আজম খান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আহমদ শমসের সিরাজ সুহেল এবং শারমীন জাহান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এ মান্নান, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিকেরপ প্যানেল মেয়র-০১ মোহাম্মদ তৌফিক বকস লিপন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-০২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল বাছিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ছয়েফ খান, মির্জা দুলাল আহমদ, আহমদ আফজল সিরাজ পাবেল, মো: শওকত আলী, নমীতা রানী ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক বিধান রঞ্জন ধর, মো: আব্দুল কাইয়ুম, শিপ্রা রানী রায়, ডালিয়া শাহানা, দীপ্তা দে, স্বপ্না রানী পাল, কামরুন নাহার শাপলা, কনিকা দেব, প্রশান্ত কুমার পাল, দীপংকর রায়, মো: মাছুম আহমদ, শারমীন জাহান, খালেদা আক্তার, মোশাররফ হোসেন, সৈয়দ মাছুম আহমদ, বুশরা খানম। আরো উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম, আল আমিন খান ইরন, মো: মাহমুদুল হক, মনজুর আলম খান, মো: খলিল খান প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন