editor
প্রকাশিত: 7:12 PM, February 26, 2023
আরটিএমআই-এইচআরডিসি’র চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির বলেছেন, শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে হলে গুরুত্বসহকারে লেখাপড়া করতে হবে। ব্যক্তি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুশিক্ষা অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, আদর্শ মানুষ ও মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরও বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা অর্জনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহবান জানান।
ড. আহমদ আল-কবির গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর শাহী ঈদগাহস্থ আরটিএমআই-এইচআরডিসি’র অডিটোরিয়ামের হল রুমে আরটিএম ইন্টারন্যাশনাল শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ডাঃ আবু নাসের জাফর উল্লাহ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের সদস্য সচিব ডাঃ মোঃ জাহিদুর রহমান।
আরটিএমআই-এইচআরডিসি’র প্রক্টর অনুজ সরকার শুভ ও কোর্স কো-অডিনেটর সিপি নয়ন রঞ্জন দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরটিএমআই-এইচআরডিসি’র ম্যানেজিং ডাইরেক্টর ড. আহমদ আল ওয়ালী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, আরটিএমআই-এইচআরডিসি’র অধ্যক্ষ ও পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক আইডিয়ার টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার।
উপস্থিত ছিলেন আরটিএম আই নার্সিং কলেজ এর অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, নেজাম উদ্দিন, হোসাইন আহমদ বাবু, নুর আমিন প্রমুখ সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা।
সাকিব, জান্নাত, ফৌজিয়া ও আখলিমা সম্মিলিত উপস্থাপনায় সুচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুজ্জামান ও গীতা পাঠ করেন সুচিত্রা দাস।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন