editor
প্রকাশিত: 5:43 PM, April 3, 2022
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে রমজানের প্রথম দিনেই রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
(৩ এপ্রিল ) রবিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর আম্বরখানা পয়েন্টে প্রায় শতাধিক রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, মুসলমানদের আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান পবিত্র রমজান আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা বেশি বেশি করে ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা, তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং নিজের আত্মশুদ্ধি করতে পারি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার একটাই নির্দেশনা তোমরা মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সন্তুষ্টি অর্জন করো। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মানবসেবামূলক কর্মসূচি সবাইকে অনুপ্রাণিত করবে। সিলেট মহানগর যুবলীগ সব সময় রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। যুবলীগ হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড।
সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইফতার বিতরণকালে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে