editor
প্রকাশিত: 1:30 PM, February 27, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় গরু, ভেড়া, ছাগল, রাম ছাগল, হাঁস-মোরগ, টিয়া, ময়নাসহ বিভিন্ন জাতের পাখি, খাঁটি দুধ ও সবজিসহ বিভিন্ন প্রাণী নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও খামারিগণ অংশগ্রহণ করেন। এসব প্রাণী দেখতে মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠে।
এদিকে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী, সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আহসান হাবীব জাবেদ, আরমান আজাদ প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন