editor
প্রকাশিত: 8:14 PM, February 27, 2023
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাপগঞ্জের কৃতি সন্তান শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেছেন, ‘পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি মননশীল ও সৃজনশীল প্রতিযোগিতা শিশুদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখে। যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ তৈরি হয় এমন কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত করতে নগদ অর্থ প্রদান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি আরো বলেন, সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার প্রসারে বিনামূল্যে বই দিচ্ছে। নানা ধরনের বৃত্তির আয়োজন করছে। সমাজের নানা স্তরের মানুষ ও সংগঠন সরকারের শিক্ষা নীতিকে এগিয়ে নিতে নিজ উদ্যোগে বৃত্তির আয়োজন করছে। যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি গতিশীল করবে।’
তিনি সোমবার (২৭ ফেব্রুয়ারী) গোলাপগঞ্জ চন্দরপুরস্থ বুধবারী বাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজীবন দাতার চেক হস্তান্তর, মাল্টিমিডিয়া ক্লাস রুম উদ্ভোধন ও দরিদ্র ছাত্র কল্যাণ তহবিলে নগদ অর্থ প্রদানকারী গুনী ব্যক্তিগণের গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাজী মো: নিজাম উদ্দিন, মোহাম্মদ মোস্তফা মিয়া, আলহাজ্ব আলকাছুর রহমান কমর, মো: আব্দুল হামিদ, ডা: আলিম উদ্দিন, ফয়সল আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন