editor
প্রকাশিত: 11:02 AM, February 28, 2023
ডিএসএ ডেস্ক :: ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন মাস্ক। কিন্তু দুই মাস পর ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে।
ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়া শুরু করে।
দুই মাস পর ফের বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, গত কয়েক মাসে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইলন মাস্ককে। বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড গড়েছেন।
গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন। ২০২১ সালের নভেম্বরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের শেষ দিকে কমতে কমতে এটি ১৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। সূত্র: সিএনএন
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন