editor

প্রকাশিত: 11:44 PM, April 26, 2022

শাহী ঈদগাহ পরিদর্শনে আরিফ-নিশারুল : সিলেটের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

শাহী ঈদগাহ পরিদর্শনে আরিফ-নিশারুল : সিলেটের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

শাহী ঈদগাহ পরিদর্শনে আরিফ-নিশারুল : সিলেটের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদকে সামনে রেখে শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ।

আজ মঙ্গলবার (২৬এপ্রিল) দুপুর ১২টার দিকে শাহী ঈদগাহ পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ ঈদের জামাতের সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর ঈদগাহ জামাত অনুষ্ঠিত হবে। আশা করছি এবারের জামাত হবে সবচেয়ে বৃহত্তম জামাত। আর এই ঈদের জামাত পড়াবেন বরুনার পীর ও প্রখ্যাত আলেম মাওলানা রশিদুর রহমান ফারুক।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ জানান, ঈদ উল ফিতরের জামাত শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ প্রশাসন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ফয়সল মাহমুদ ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ।
এদিকে গত রোববার (২৪ এপ্রিল) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে ঈদগাহ কমিটির নেতাদের বৈঠকে ঈদুল ফিতরের দিন জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে শাহী ঈদগাহের মোতাওয়াল্লি জহির বক্ত এ তথ্য নিশ্চিত করেছেন। শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

পুরো দুই বছর করোনার দাপটের কারণে সিলেটের শাহী ঈদগাহে ঈদ জামাত হয়নি। বিগত দু’টি বছরে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদের প্রধান জামাত-ই অনুষ্ঠিত হয়েছিল হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। ফলে চার ঈদেই সুনসান নীরবতা ছিল সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান। ঈদের দিনগুলোতে মুসল্লিবিহীন শাহী ঈদগাহে ছিল নীরব-নিস্তব্ধতা।

অবশ্য এবার করোনার চোখ রাঙানি নেই। তাই আসন্ন ঈদুল ফিতরের দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামাত আদায় করতে পারবেন মুসল্লিরা। এ লক্ষ্যে সিলেট শাহী ঈদগাহ প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন এবং ঈদগাহ কমিটি।

শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২/৩ মে মুসলিম সম্প্রদায়ের প্রথম বৃহত্তম পবিত্র উৎসব- ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। নতুন পোশাক পরিধান করে, জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছুটে যাবেন মুসল্লিরা। এবার সেই চিরাচরিত দৃশ্যের অবতারণা ঘটবে শাহী ঈদগাহে। চিরচেনা কোলাহল আর লাখো মুসল্লির পদচারণা ঘটবে ঈদগাহ ময়দানে।

সিসিক সূত্র জানায়, সিলেটের শাহী ঈদগাহ ময়দান প্রস্তুত করার পরিকল্পনা হাতে নিয়েছে সিলেট সিটি করপোরেশন। দু-একদিনের মধ্যেই শ্রমিকরা কাজ শুরু করবেন। তবে বৃষ্টির আশঙ্কায় মাঠে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতে পারে। ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে