editor
প্রকাশিত: 8:08 PM, February 28, 2023
ডিএসএস ডেস্ক :: কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় দুধ ও ডিম খাওয়ানো উৎসবে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো একটি ব্যতিক্রমী উৎসব। প্রাণিজ আমীষ জাতীয় খাদ্য দুধ ও ডিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। এ ছাড়া মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরব গোস্বামী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিব উল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, মঙ্গলবার উপজেলার পূর্ব রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্রছাত্রীদের দুধ ও ডিম খাওয়ানো হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন