editor

প্রকাশিত: 11:27 AM, March 1, 2023

গ্রিসে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২৯

গ্রিসে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২৯

ডিএসএস ডেস্ক :: গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮৫ জন। স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে আল জাজিরা ও সিএনএন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লারিসার পাশে দুর্ঘটনাটি ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলে হয়েছে, এথেন্স থেকে একটি যাত্রীবাহী ট্রেন উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে এবং থেসালোনিকি একটি পণ্যবাহী ট্রেন লারিসের দিকে যাচ্ছিল। একপর্যায়ে গভীর রাতে লারিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস। তারা রেলওয়ে ট্র্যাকের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে জীবিতদের সন্ধান করছে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস স্কাই টিভিকে বলেছেন, ‘সংঘর্ষটি খুবই শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ’

অ্যাগোরাস্তোস আরও জানিয়েছেন, ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসে করে তাদের থেসালোনিকি সরিয়ে নেওয়া হয়েছে।

স্কাই নিউজের ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, ট্রেনের দুটি বগির ধ্বংসাবশেষ ট্র্যাকের পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কিনা, ক্ষমতাসম্পন্ন টর্চলাইট নিয়ে সেটি দেখছেন উদ্ধারকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যম ওনলারিসা জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ল্যাজোস নামে এক যাত্রী প্রোতোথেমা পত্রিকাকে বলেছেন যে, অভিজ্ঞতাটি ‘খুবই মর্মান্তিক’ ছিল। তিনি বলেন, ‘আমি আহত হইনি। তবে আমার কাছাকাছি আহত অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ’

স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনে প্রায় সাড়ে ৩০০ জন ভ্রমণ করছিলেন।

ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে বলেছেন, ‘সংঘর্ষের তীব্রতার কারণে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলছে। ’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন