editor
প্রকাশিত: 6:19 PM, March 1, 2023
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমরা মুসলিম, ঈমান আমাদের জন্য বড় এক নেয়ামত। আমরা বিশ্ব নবীর উম্মত এটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। তাই আমাদের ঈমানকে সর্বদা শিরকমুক্ত রাখতে হবে। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন হলো নামায। সহী-শুদ্ধভাবে নামাজ আদায় করতে না পারলে সবকিছুই বৃথা যাবে। তাই আমাদেরকে সহী-শুদ্ধ নামায আদায়ে সচেষ্ট থাকতে হবে।
তিনি বুধবার (১লা মার্চ) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বন্দর বাজার হাসান মার্কেট মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী কর্তৃক রচিত ও যুক্তরাজ্যের বিশিষ্ঠ কমিউনিটি নেতা লেখক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক সহযোগীতায় “দলীলের আলোকে আমাদের নামায” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন আলেম-উলামার মতভেদের কারণে বিভিন্ন সময় ইসলামের ক্ষতিকারক দিকগুলো সমাজের মানুষের কাছে উঠে আসায় সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েন। তাই আমাদের উচিৎ হলো সঠিক শিক্ষাগুলো অনুস্মরণ করা।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, দারুত তারবীয়াতিল ইসলামিয়া মেজটিলার মুহতামিম মাওলানা নাজমুস সাআদাত।
আল হিকমাহ বিদ্যানিকেতন এর পরিচালক আখতার আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান নাদিম প্রমুখ। শুরুতে “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সব শেষে সভাপতির বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন দেওয়ান মসুদ রাজা চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন