editor
প্রকাশিত: 8:23 PM, March 1, 2023
ডিএসএস ডেস্ক :: কলিযুগ পাবনাবতারী ভগবান শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌরপূর্ণিমা এবং নিত্যলীলায় প্রবিষ্ঠ গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ১৬ প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল।
৭ মার্চ মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হয়ে ৮ মার্চ বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, ২টায় মহাপ্রসাদ বিতরণ।
১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ (পনিটুলা সিলেট), নবসখি সম্প্রদায় (গোপালগঞ্জ), অনুরাধা সম্প্রদায় (কুমিল্লা), সখি সম্প্রদায় (দিনাজপুর), হরিনাম সম্প্রদায় (খুলনা), আশ্রম সম্প্রদায় (মৌলভীবাজার), গিরিরাজ দাস জুয়েল (সিলেট)।
৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়- কিশোরী সম্প্রদায়, সিলেট, দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন