editor
প্রকাশিত: 4:03 PM, March 2, 2023
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী। জন্মদিনের কেক কাটা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে সময়ের আলো সিলেট অফিস।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত পৃথক পৃথক কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু বকর, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান সময়ের আলোর স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুল হাসান রিজভী এবং ফটো সাংবাদিক আজমল আলী।
শুভেচ্ছা বিনিময় কালে আগত অতিথিরা বলেন সময়ের আলো পাঠকের চাহিদা মিটিয়ে এগিয়ে চলছে। দেশ ও দশের কথা আপসহীনভাবে প্রকাশ করে যাচ্ছে। সত্য প্রকাশে আপসহীন থাকায় সময়ের আলো পাঠকদের প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মোবাইলে সময়ের আলোর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষে মিডিয়া অফিসার শ্যামল বনিক, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন