editor
প্রকাশিত: 5:32 PM, March 2, 2023
সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা হবে স্মার্ট বাংলাদেশের সুনাগরিক ও সূর্য সন্তান।বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা এখন দৃশ্যামান। আর এই ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ।
সিলেট নগরী ইসলামপুরে হযরত শাহজালাল (র:) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০৪১ সালকে সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা, হাতের মুঠোয় থাকবে সবকিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে ‘স্মার্ট বাংলাদেশ।’ আর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা হবেন সেই স্মার্ট বাংলাদেশের সত্যিকারের সুনাগরিক ও সূর্য সন্তান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সুদক্ষ দেশ পরিচালনা মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছে। যা অতীতে কেউ পারেনি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিকে দেশকে যেমন উন্নয়নের মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, তেমনি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে বিশ্বের দরবারে হয়েছে আত্মমর্যাদাবান। তাই বর্তমান প্রজন্মের হাতে হবে আগামীর রূপকথার স্মার্ট বাংলাদেশ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতি ও রুহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেণা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াহিদ,কামরুল ইসলাম, ওদুদ মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন