editor
প্রকাশিত: 8:23 PM, March 4, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের তদারকির জন্য পানি মন্ত্রণালয়ে উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট্য ৩ টি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের উপর সার্বক্ষণিক নজর দারি রাখছেন।
শনিবার (৩ মার্চ) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বাঁধ পরিদর্শন শেষে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এসময় তিনি বলেন- সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ঘরে তুলতে পারে সেই জন্য হাওর এলাকায় ফসল রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। এই বছরও ১ হাজার ৭৮ টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশা করছি ৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে।
সচিব নাজমুল আহসান আরও বলেন, বাঁধের কাজে কেউ যদি কোনো অনিয়ম কিংবা দূর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। হাওরাঞ্চল দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা। হাওর থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয়। তাই সরকার হাওরের বোরো ফসল জেন কৃষকরা ভালো করে কেটে ঘরে তুলতে পারেন সরকার সে ধরনের ব্যবস্থা আগেই নিয়েছে।
বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী প্রকৌশল সাদিউর রাহিম জাদিদ এবং সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, করচার হাওর ছাড়াও বিশ্বম্ভপুর তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল রক্ষা বাধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন