editor
প্রকাশিত: 1:25 PM, July 2, 2022

রোটারী ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮০ ও ৩২৮১-র ‘বাংলাদেশ ন্যাশনাল পোলিওপ্লাস কমিটির’ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ন্যাশনাল কমিটির চেয়ারম্যান পিডিজি রোটারিয়ান খায়রুল আলম স্বক্ষরিত এক চিঠিতে সম্প্রতি অধ্যাপক ডা. স্বপ্নীলকে তার এই নিয়োগের কথা জানানো হয়।
গত শুক্রবার (১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি আড়ম্বরপূর্ণ ইন্সটলেশন সেরিমনির মাধ্যমে ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এমএ ওহাবের নেতৃত্বে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১-র নতুন কর্মকর্তারা দায়িত্বভার গ্রহন করেন। আর এর মাধ্যমেই আধ্যাপক ডা. স্বপ্নীলের নিয়োগটি কার্যকর হয়।
এই জাতীয় কমিটির সদস্য হিসেবে তিনি কমিটির চেয়ারম্যনের সাথে পোলিও নির্মূ্লে করনীয় নির্ধারণ ও সেগুলো একজিকিউশনে কাজ করবেন । উল্লেখ্য আমাদের দেশের কাছে পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিও সংক্রমন অব্যাহত থাকায় পোলিও এখনো আমাদের জন্য হুমকিস্বরূপ।
উল্লেখ্য ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন ৯০’র দশকে রোটারেক্ট ক্লাব অব ব্রম্মপুত্রের মাধ্যমে রোটারীতে অধ্যাপক ডা. স্বপ্নীলের হাতেখড়ি। পরবর্তীতে ২০০০ সালে তিনি রোটারী ক্লাব অব বনানী ঢাকায় যোগ দেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট।
কোভিড-১৯ প্যান্ডেমিক শুরুর সময়টায় তিনি রোটারী ক্লাব অব জেনারেশন নেক্সটের প্রেসিডন্টের দায়িত্বে ছিলেন। এসময় ক্লাবটি তার নেতৃত্বে টেলিমেডিসিন, পিপিই ও হ্যান্ড স্যনিটাইজার বিতরন, খাদ্য ও অর্থ সহায়তাসহ বহুসংখ্যক প্রজেক্ট বাস্তবায়ন করে, যার স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. স্বপ্নীল রোটারী ইন্টারন্যাশনাল থেকে কোভিড হিরো পদক ও রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট প্রেসিডেন্সিয়াল সাইটেশন লাভ করে ।
এক ফেসবুক স্ট্যটাসে অধ্যাপক স্বপ্নীল জানান, “আমার এই স্বীকৃতি আমার ক্লাব রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের জন্য”।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে