editor
প্রকাশিত: 5:44 PM, March 7, 2023
সিলেটের দক্ষিণ সুরমা থেকে মানসিক প্রতিবন্ধী কামরান আহমদ (১৫) নামক এক কিশোর নিখোঁজ রয়েছে। সে তেতলী ইউনিয়নের তেতলী বড়বাড়ী নিবাসী মোঃ হাবিবুর রহমানের ছেলে।
গত ১ মার্চ বুধবার সকাল ৮টার দিকে শারিরীক প্রতিবন্ধী কামরান আহমদ তেতলী বড়বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজে না পেয়ে তার নানা মোঃ মবেশ্বর আলী বাদী হয়ে গত ৬ মার্চ সোমবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ২৯৮।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী কামরান আহমদ ১ মার্চ সকাল ৮টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়ার সময় কামরান আহমদের মাথায় কালো টুপি, গায়ে সুবজ রংয়ের সোয়েটার, পরনে ছিলো কালো রংয়ের প্যান্ট। তার উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, শারীরিক গঠন- মাঝারি, মাথার চুল কালো-খাটো। তার একটি হাত খোড়া। সে সিলেটে আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৩১৫ ৫৭১০৩৬/ ০১৭৬৩ ৪৩৪১৬১ নম্বারে অথবা দক্ষিণ সুরমা থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন কামরানের নানা মবেশ্বর আলী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন