editor
প্রকাশিত: 6:29 PM, March 8, 2023
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা গত ৭ মার্চ মঙ্গলবার নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির বিজনেস এন্ড বাংলাদেশ স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী ও ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান মুশহিবা খানম সমো ও প্রভাষক শর্মিষ্ঠা রায় প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ডিপার্টম্যান্টের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তোফায়েল আহমদ ছাত্র ছাত্রীদেরকে সাতই মার্চের ভাষণের মর্ম উপলব্ধি করে দেশের জন্য কাজ করতে বলেন।
সভায় বক্তাগণ ৭ই মার্চের প্রেক্ষাপট তোলে ধরে প্রসঙ্গ ক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও প্রজ্ঞার উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু চাইলে ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। এতে করে পাকিস্তানিররা আমাদের স্বাধীনতাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে প্রচার করতে পারতো। মূলতঃ এই দূরদর্শিতা ছিল বলেই তিনি সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল মুক্তিকামী বাঙ্গালি জাতির এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা ও প্রাজ্ঞ নেতৃত্বের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে টিকে আছি। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সবাইকে সাতই মার্চের তথা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন