editor
প্রকাশিত: 11:08 AM, March 9, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন এবং বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলে হয়েছে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। গত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের হামলা এটিই প্রথম।
ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাকসিম মারচেনকো টেলিগ্রামে বলেছেন, একটি গণ ক্ষেপণাস্ত্র হামলা বন্দর শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত করেছে। যার কারণে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকায়ও আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে ১৫টিরও বেশি হামলা হয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আবারও দখলকারীদের হাতে চলে যাচ্ছে। খারকিভ-ওডেসা ছাড়াও দিনিপার, লুতস্ক এবং রিভনে শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন