editor
প্রকাশিত: 2:59 PM, March 9, 2023
দেশের ইউনানি-আয়ুর্বেদিক প্রত্যেক চিকিৎসককে দেশাত্মবোধ, শ্রম এবং নিজস্ব মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে চিকিৎসাবিজ্ঞানের এ শাখাকে সমৃদ্ধ করার আহ্বান জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে শ্বেতী রোগের চিকিৎসায় ইউনানি ঔষধের ব্যবহার শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, সরকার জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে সমন্বয় করে ইউনানি-আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রসায়ননির্ভর ওষুধ আবিষ্কারের আগে হাজার হাজার বছর ধরে মানুষ গাছগাছড়া ব্যবহার করে অসুখ-বিসুখ ও রোগ-ব্যাধি নিরাময় করত।
হাজি মো. আব্দুর রবের সভাপতিত্বে ও ডা. আখতার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকীম মো. রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন ইউনানী ঔষধ প্রশাসনের বিশেষজ্ঞ শাহ ইলহাম উল্লাহ চিশতী, মুন্সি দারুল ইসলাম, ডা. মো. জাফর হোসেন খান, ডা. আক্তার হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. মো. ছাদ উল্লাহ বাচ্চু, হাকিম মো. দলিল উদ্দিন, ডা. মো. মিফতাহুল হোসেন সুইট, ডা. আলা উদ্দিন সরকার, ডা. জালাল উদ্দিন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন