editor
প্রকাশিত: 5:00 PM, March 9, 2023
জাতীয় মহিলা সংস্থার সিলেট এর চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে এবং নারীদের ক্ষমতাশীল করতে বিভিন্ন প্রদক্ষেপ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করা ও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে কাজ করা দরকার। নারী উন্নয়নে অনেকটা এগিয়ে গেলেও নারীর টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বাধাহীন হয়ে পড়ছেন। নিজেকে নিয়ন্ত্রণ করার স্বাধীনতা, নারীদের দারিদ্রতা দূরীকরণ, সন্তানের অভিভাবকত্বসহ নারী-পুরুষের সমতা আনয়নে নারী-পুরুষ সকলের সত্যিকারের মানসিকতার পরিবর্তন এনে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে নগরীর উপশহরস্থ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধুরী গুন, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রগ্রামার সুজিদ বিশ্বাস, প্রশিক্ষক সুফিয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনতাজ বেগম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন