editor
প্রকাশিত: 6:15 PM, March 9, 2023
সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেট এবং ডেমোক্রেসি ইন্টারন্যানাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টায় মীরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রাধিকার প্রতিষ্ঠার দাবিতে বক্তব্যে নারী নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন ও পৌরসভায় নারীর ক্ষমতায়নে নারীদের জন্য ডিপুটি মেয়রের পদ সৃষ্টির দাবি জানানো হয়। বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধিত প্রত্যেকটি দলে ৩০ ভাগ নারীর উপস্থিতি, প্রতিনিধিত্ব, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় নির্বাচনে নারী প্রতিনিধিত্ব জোরদার করা সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী নেতৃত্বে অগ্রাধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যানাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়ফুল ইসলাম রুহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রুজি, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুম কুম, হাসিনা বেগম, জেলা বিএনপি নেতা রুবেল, সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মঈন, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন