editor
প্রকাশিত: 6:39 PM, March 9, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: ছাতকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার) পিপিএম বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সাহসীকতার সাথে কাজ করছে। অপরাধ কর্মকান্ড নির্মুল করতে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। জাতিরজনক বঙ্গবন্ধুর শান্তির সোনার বাংলা গড়তে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। সম্পতি মুক্তিরগাঁও-বাশখলা সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, গুটি কয়েক লোক গোটা এলাকার মানুষের শান্তি বিনষ্ট করবে, পুলিশ তা হতে দেবে না। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি হুশিয়ার করে বলেন, জড়িতদের গ্রেফতারের পর কোন বিশেষ পরিচয় নিয়ে তদবির করলে তা মানা হবে না। এখানে হয় পুলিশ থাকবে নতুবা থাকবে অপরাধিরা। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে থানা পুলিশ কতর্ৃৃক আয়োজিত মতবিনিময় সভায় ডিআইজি এসব কথা বলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, মুক্তিরগাঁও গ্রামের পক্ষে আব্দুল কাদির প্রমুখ। সভায় সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলকাছ আলী, আব্দুল মানিক মেম্বার সহ মুক্তিরগাঁও-আটগ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন কনষ্টেবল বিজন কুমার দাস।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন