editor
প্রকাশিত: 10:25 AM, March 10, 2023
নুতন ধারার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির বিজনেস এন্ড বাংলাদেশ স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, এপ্লাইড হেলথ এন্ড নিউট্রেশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল আলম মিয়া, ফ্যাসন ডিজাইন ডিপার্টম্যান্টের প্রধান মুশহিবা খানম সমো প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন ডিপার্টম্যান্টের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজার সাবলীল সঞ্চালনায় সভার শুরুতে নারী দিবসের প্রতিপাদ্যের উপর কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন সুবর্ণা দেব, হুমায়রা ফেরদৌস আনিকা, রুবাইয়া আক্তার, জোবায়দা সারমিন জুঁই, সানজিদা তাবাসসুম ও সাহিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, নারীরা সমাজ-সংসারের অনুপ্রেরণা। নারী জাতির উন্নয়ন মানেই দেশ ও জাতির উন্নয়ন। নারীদের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিশ্ব নারী দিবসের প্রতিপাদ্য ব্যাখ্যা করে তিনি বলেন, শুধু একদিন এই দিবস পালন করেই নয়, বরং সব সময় নারী অধিকারের প্রতি আমাদেরকে সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তোফায়েল আহমদ বিশ্ব নারী দিবসের মর্ম উপলব্ধি করে দেশের জন্য কাজ করতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা সহ সবার প্রতি আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন