editor
প্রকাশিত: 12:45 PM, March 11, 2023
ডিএসএস ডেস্ক :: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এসভিপি দেউলিয়া হয়ে গেছে বলে জানা যায়। নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপ তাদের শেয়ার বাড়িয়েছে। এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দেন।
যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি। ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা হিসেবে বিবেচিত হতো।
খবরে বলা হয়েছে, এসভিপির তারল্য সংকটের মধ্যে কোম্পানিগুলো ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নেয়। গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে সিলিকন ভ্যালি ব্যাংক এমন গুজবের পর থেকে কোম্পানিগুলো অর্থ ফেরত নিতে শুরু করে। গ্রাহকরাও নিজেদের জমাকৃত অর্থ ব্যাংকে থেকে তুলে নেয়। এতে খালি হয়ে যায় ব্যাংকের ভল্ট।
ব্যাংক দেউলিয়া হলেও আগামী সোমবার (১৩ মার্চ) সকাল নাগাদ বিমা করা আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি। তারা আরও জানায়, বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেওয়া হবে।
এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এসভিবি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এপি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন