editor

প্রকাশিত: 4:03 PM, March 11, 2023

জনগণের ভোটে আ. লীগ কোনদিন ক্ষমতায় যেতে পারবে না: মুক্তাদির

জনগণের ভোটে আ. লীগ কোনদিন ক্ষমতায় যেতে পারবে না: মুক্তাদির

ডিএসএস ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের দুর্ভোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের কোন মাথাব্যাথা নেই। তারা জানে জনগণের ভোটে আওয়ামীলীগ কোনদিন ক্ষমতায় যেতে পারবে না। তাই জনগণের উপর প্রতিশোধ নিতেই সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে।

শনিবার (১১ মার্চ) সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

মুক্তাদির আরো বলেন, এমনিতেই দেশপরিচালনায় সরকারের সীমাহিন ব্যর্থতা ও দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায়না। এরা ক্ষমতায় থাকলে কিছুদিনের মধ্যেই দেশ দেউলিয়া হয়ে যাবে। আওয়ামী বাকশালী সরকার আবারো যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র আর সফল হবেনা। ভোটচুরি করে ক্ষমতায় যাওয়ার

ফ্যাসিবাদী স্বপ্ন দেশপ্রেমিক জনতা পূরণ হতে দিবেনা। যত দ্রুত ক্ষমতাসীন সরকার বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবী মেনে নিবে, ততই সরকারের জন্য কল্যাণজনক হবে। অন্যথায় সরকার পালানোর পথও খুঁজে পাবেনা।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহি, মুর্শেদ আহমদ মুকুল।

ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ১৪নং ওয়ার্ডের সভাপতি বদর উদ্দিন বদর, ১৫নং ওয়ার্ড সভাপতি শুয়াইব আহমদ শুয়েব, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ১০নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম, ১৮নং ওয়ার্ড সভাপতি তারেক আহমদ খান, ২৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২৭নং ওয়ার্ড সভাপতি মো. নাজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি মিজান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রুজি ফাতেমা জামান, মহানগর জাসাসের আহ্বায়ক সৈয়দ তাজ উদ্দিন মাছুম, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ২৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, ২০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কয়ছর হোসেন কয়ছর, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ২৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমূখ।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির যুগপৎ আন্দোলন কর্মসূচি চলছে। এই কঠিন সময়ে ২৭টি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নগর বিএনপির মহান দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান ও নগর বিএনপিকে সুসংগঠিত করতে আমরা কাজ করে যাবো। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন